Site icon হামার কুড়িগ্রাম

শহীদদের স্মরণে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

আজ ৪ আগস্ট ২০২৫, ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব মোঃ ফিরোজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক সাজ্জাদ হোসেন। এ সময় কলেজ প্রাঙ্গণ পরিষ্কার করা হয় এবং বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।

আয়োজকরা জানান, “শহীদদের রক্ত যেন বৃথা না যায়—এই চেতনা থেকেই আমাদের এই উদ্যোগ। শুধু স্মরণ নয়, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ, পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দিতেই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।”

উল্লেখ্য, জুলাই-আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে ‘জুলাই বিপ্লব’-এর সাহসী সন্তানরা দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন, তা জাতির গৌরব ও অনুপ্রেরণার উৎস। তাঁদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে নানা কর্মসূচি।

Exit mobile version