রৌমারী সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ১,৯৭৫ পিস ইয়াবা ও ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ১


Shahariar Srejon প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন /
রৌমারী সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ১,৯৭৫ পিস ইয়াবা ও ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ১

মাইদুল ইসলাম। হামার কুড়িগ্রাম

জামালপুর সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযানে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা চোরাচালানের অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন রৌমারী বিওপির সদস্যরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের ১০৬৩ নম্বর পিলারসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।এ সময় ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. নাসির (৪৫) নামে একজনকে আটক করা হয়।

তিনি কুড়িগ্রাম জেলার খাটিয়ামারী গ্রামের মনিরুজ্জামানের ছেলে।এদিকে, রোববার দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির বালিয়ামারী বিওপির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

বিজিবি জানায়, ইয়াবা ও ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক মো. নাসিরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, “সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”