আব্দুল রহমান
কুড়িগ্রাম জেলাধীন চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের ভিজিডি কার্ডধারী অসহায় ও দুস্থ মহিলাদের মধ্যে অনেকের নাম কর্তন করেছেন ইউএনও সাহেব বলে অভিযোগ করে বলেন মানববন্ধন কারি মহিলা গন চর রাজিবপুর আলিম মাদ্রাসা মাঠে। ২০২৫-২৬ চক্রে ভিডব্লিউবি উপকার ভোগী( ভিজিডি) কার্ড কর্তন কৃত মহিলারা বলেন আমাদের মেম্বারা বলেন ইউ এন ও ০৮ হাজার করে টাকা চায় টাকা না দেওয়ায় ভিজিডি কার্ড কর্তন করেছেন ইউএনও।
৬,৭,৮ সংরক্ষিত আসনের ইউ পি সদস্যা শাহিদা বলেন,আমি জনগনের নিকট ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছি, অসহায় ও দুস্থ মানুষের পার্শ্বে থাকবো কিন্তু অতি পরিতাপের বিষয় ইউএনও সাহেব তা থাকতে দিচ্ছে না। অসহায় ও দুস্থ মহিলাদের মধ্যে বিনামূল্যে ভিজিডি কার্ড প্রদান করেছি তাহা কর্তন করেছেন ইউএনও ফজলে এলাহী।ইউ পি সদস্য (২) নুরুল ইসলাম বলেন আমি অতি দুঃখিত যে ইউএনও এবং ইউ,পি চেয়ারম্যান আমার দেয়া ভিজিডি কার্ড কর্তন করেছেন। আমি এর আগেও ১০ বছর রাজিবপুর ইউনিয়নের সদস্য ছিলাম কেউ বলতে পারবে নাই, যে আমি ভিজিডি কার্ডধারী দের নিকট টাকা নিয়ে কার্ড প্রদান করেছি।
এমনকি ভিজিএফ খেয়েছি।আর আমার দেওয়া ভিজিডি কার্ড কর্তন করেছেন ইউএনও সাহেব। এক জন ইউএনও ২০% ভিজিডি কার্ডের ভাগ কি ভাবে নিতে পারে তা আমার জানা নেই। ২ নং কোদাল কাটি ও ৩ নং মোহনগঞ্জ ইউনিয়নের সদস্যদের নিকট জানতে চাইলে বলেন আমাদের ইউনিয়নেও ভিজিডি কার্ড এর ২০% ভাগ ইউ এন ও সাহেব নিয়েছেন। জীবনের প্রথম দেখলাম ইউ এন ও সাহেব ভিজিডি কার্ড এর ভাগীদার। পিআইও আতাউর রহমান এর নিকট মুঠোফোনে ভিজিডি কার্ড কর্তন সম্পর্কে জানতে চাইলে বলেন,আমি সফর সঙ্গিদের সঙ্গে নিয়ে তদন্ত করেছি সরজমিনে। যাছাই আন্তে কর্তন করেছি,সঙ্গে ছিলেন ইউ পি সচিব নুরুন্নবী ও বি এস জহুরুল ইসলাম।বি এস জহুরুল ইসলাম এর নিকট মুঠোফোনে জানতে চাইলে বলেন আমি কিছুই জানি না।
পিআইও অফিসের এক পিওন এসে বলল ইউ এন ও সাহেব আপনাকে এখানে স্বাক্ষর করে দিতে বলল,আমি ইউ এন ও সাহেব এর অধিনস্থ কর্মচারী তাই স্বাক্ষর দিয়েছি। সচিব নুরুন্নবী নিকট মুঠোফোনে জানতে চাইলে বলেন আমাকে চিঠি দিয়েছেন বিনা তদন্তে স্বাক্ষর দিতে,তবে আমি চিঠিতে স্বাক্ষর করিনাই,যেহেতু তদন্ত করা হয়নি ভিজিডি কার্ডের। বিক্ষুব্ধ ভিজিডি কার্ড কর্তন কৃত মহিলারা বলেন কেউ তদন্ত করতে আসেনি আমাদের বাড়িতে। আমরা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি অবিলম্বে সরজমিনে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই তৎসঙ্গে আমরা হত দরিদ্ররা কর্তন কৃত ২৬২টি ভিজিডি কার্ড পূর্ণ বহাল চাই।

