Site icon হামার কুড়িগ্রাম

রাজারহাটে শেষ হলো ১০ দিনব্যাপী তারুণ্যের বই মেলা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা

এনামুল হক সরকার, রাজারহাট

“আসুন বই পড়ি, মিলেমিশে দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে অনুষ্ঠিত ১০ দিনব্যাপী তারুণ্যের বই মেলা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সুরধ্বনি শিল্পী গোষ্ঠী, জেগে উঠো ফাউন্ডেশন ও আল হেরা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

মেলা কমিটির আহ্বায়ক আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান।

স্বর্ণকমল মিশ্রের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট সফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম ব্যাপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী, রাজারহাট কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবদুল আউয়াল, বুড়িরহাট আব্দুস ছামাদ মন্ডল দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আশাদুল হক, শরফউদ্দিন দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট নুরুজ্জামান সরকার, রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ আবুল হোসেন সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্রনেতা আল মিজান মাহিন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version