নিউজ ডেস্ক
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে অনুষ্ঠিত হয়েছে শহীদ ওসমান হাদী নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
গতকাল রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে এই টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী বাসেত সরকার বিপ্লব, আজীবন সদস্য, শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশন (কেন্দ্রীয় কমিটি) এবং রাজারহাট উপজেলা বিএনপির অন্যতম সদস্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ বসুনিয়া, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছিনাই ইউনিয়ন। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন বাংলাদেশপন্থী আন্দোলনের একজন বীর সেনানী। তার আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং স্মরণে রাখতে এ ধরনের ক্রীড়া ও সামাজিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও শহীদদের স্মরণে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

