বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে মা-দ-ক-বি-রো-ধী অভিযানে দুই কুখ্যাত ব্যবসায়ী গ্রে-ফ-তা-র, জব্দ মা-দ-ক

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

রতন রায়, রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি সফল মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পুলিশ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানে ইয়াবা, হেরোইন, নেশাজাতীয় ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গত বুধবার (২০ আগস্ট) রাতে ছিনাই ইউনিয়নের বড়গ্রাম এলাকায় এই অভিযানটি পরিচালনা করে রাজারহাট থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতার করা হয়- নিযাম (৪০) ও এরশাদুল (৩৮)কে।

বিজ্ঞাপন

জব্দকৃত দ্রব্যের তালিকা: ইয়াবা: ৭৯ পিস, হেরোইন ১২ প্যাকেট (পুরিয়া), ট্যাপেন্টাডল ট্যাবলেট: ৩ পিস মোটরসাইকেল: ১টি।

এ বিষয়ে রাজারহাট থানার ওসি মো. নাজমুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে রাজারহাট থানা কাজ করছে। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশের এই সফল অভিযানে অশান্তিতে ভুগছিল এমন এলাকার স্থানীয় বাসিন্দারা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন।

বড়গ্রাম ছিনাই এলাকাবাসীরা বলেন, “মাদকের কারণে আমাদের এলাকার অনেক তরুণ-তরুণীর জীবন নষ্ট হয়ে যাচ্ছিল। পুলিশের এই অভিযান আমাদের জন্য খুবই স্বস্তির। আমরা চাই, মাদক ব্যবসায়ীরা আইনের আওতায় আসুক।”

বাসিন্দারা মনে করেন, “মাদকবিরোধী অভিযান যদি নিয়মিত চলে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারব। পুলিশকে আমরা ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]