বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে মাদক মুক্ত সমাজ গড়তে মাদক প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোশাররফ হোসেন || রাজারহাট


কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বটতলা আমিন বাজারে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” – এই স্লোগানকে সামনে রেখে মাদক প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বাদ মাগরিব এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ছিনাই ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেন। মহিধর যুব সমাজ ও সর্বস্তরের জনগণের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম।

বিজ্ঞাপন

তার বক্তব্যে তিনি বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এটি শুধু একজনকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। প্রতিটি পাড়ায় মহল্লায় নজরদারি বাড়াতে হবে এবং যেকোনো মাদক সংক্রান্ত তথ্য সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে।”

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ নিজামুল হক নিজাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, জামায়াতে ইসলামী ছিনাই ইউনিয়ন শাখার সভাপতি মাওঃ মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক ও বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম বেলালসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অন্য বক্তারা বলেন,“মাদক আজ গ্রাম থেকে শহর—সবখানে ছড়িয়ে পড়েছে। এই অভিশাপ থেকে যুব সমাজকে বাঁচাতে হলে পরিবার, শিক্ষক, সমাজের নেতৃত্ব—সবাইকে একসাথে কাজ করতে হবে।” “যুব সমাজই দেশের ভবিষ্যৎ। তারা যদি মাদকে আসক্ত হয়, দেশ পিছিয়ে পড়বে। তাই মাদক বিক্রেতা ও সেবনকারীদের সামাজিকভাবে বয়কট করা উচিত।”

সমাবেশে স্থানীয় শিক্ষক, ইমাম, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার কমিটির সদস্য, ছাত্র-যুবক এবং গ্রামীণ সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল জনসমাগম ঘটে।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রমজান আলী, সহঃ সভাপতি মহিধর রিফিউজি যুব সংঘ।
বক্তারা একযোগে মাদককে না বলার শপথ নেন এবং এলাকা থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]