Site icon হামার কুড়িগ্রাম

রাজারহাটে ভোটের সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানো শুরু, নিরাপত্তা জোরদার

মোঃ জাহিদ হাসান, রাজারহাট


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। আজ সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট বাক্স, সিলসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সরঞ্জামগুলো কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে। পুরো প্রক্রিয়াটি সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভোটকেন্দ্র এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Exit mobile version