কুড়িগ্রামের রাজারহাটে রাজারহাট,সদর ও ফুলবাড়ী উন্নয়ন ফোরামের উদ্যোগে বিনামূল্যে পাঁচ শতাধিক চক্ষু রোগী চিকিৎসা সেবা পেয়েছে।
শনিবার দিনব্যাপী উপজেলার রাজারহাট কৃষি ডিপ্লোমা কলেজ প্রাঙ্গণে চিকিৎসা ক্যাম্পে সেবা নিতে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। সকালে উদ্বোধনের পর থেকে দুপুর পর্যন্ত চোখের সমস্যা নিয়ে প্রায় পাঁচ শতাধিক রোগী আসেন। রোগীদের প্রত্যেককে বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি ছানি পড়া রোগীদের শনাক্ত করে পরবর্তী সময়ে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়।
বিজ্ঞাপন
এ সময় রাজারহাট,সদর ও ফুলবাড়ী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং জামায়াতে ইসলামী কুড়িগ্রাম-২ আসন মনোনীত সংসদ পদপ্রার্থী এডভোকেট ইয়াছিন আলী সরকার বলেন, সাধারণ মানুষের চিকিৎসা সেবার কথা চিন্তা করেই এমন আয়োজন করা হয়েছে। প্রত্যেককে বিনামূল্যে ওষুধ এবং ছানিপড়া রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এমন আয়োজনে অংশ নিয়ে বিনামূল্যে চিকিৎসা পেয়ে খুশি সেবা গ্রহণকারীরা।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]