Site icon হামার কুড়িগ্রাম

রাজারহাটে ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় হাজীপাড়া হিজবুল্লাহ যুব সংগঠনের উদ্যোগে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের সভাপতি মঈনুল ইসলাম শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আলী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভি-সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন আল হেরা ফাউন্ডেশনের সভাপতি সাইয়াদুর রহমান শাওন, শাহরিয়ার শাখি মাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার বিতরণ করা হয়েছে, যা তাদের ঈদ উদযাপনে কিছুটা স্বস্তি এনে দেবে।

Exit mobile version