আব্দুল হাকীম সবুজ, রাজারহাট
রাজারহাটে এক ইউপি সদস্যের অভিনব প্রতারণা শিকার হয়েছেন আলেয়া বেগম( ৫৫)নামের এক বিধবা নারী।
ঘটনা টি রাজারহাট সদর ইউনিয়নের ৪নং দিনা মৌজার পঞ্চাশার্ধ আলেয়া বেগম নামের এক বিধবা নারীর সাথে।
ভুক্তভোগী নারী আলেয়া বেগম সাংবাদিক কে জানান রাজারহাট সদর ইউনিয়নের ৫নং ছাটমল্লিকবেগ ওয়ার্ডের মেম্বার হযরত আলী আমার সহ আরও কয়েকজন মহিলার কাছ থেকে ভিজিডি কার্ড দেওয়ার কথা বলে ৩ হাজার করে টাকা নেন।
কিন্তু বছর পেরিয়ে গেলেও কার্ডের কোন খবর নাই।কোন রকম কার্ড না পাওয়ায় আমি সহ আমার এলাকার আরও ৪/৫জনের টাকা ফিরত চাইলে হযরত মেম্বার টাকা না দিয়ে নানা টালবাহানা শুরু করেন।
আমি শারিরীক ভাবে অনেক অসুস্থ।আমি চিকিৎসার কথা বলে হযরত মেম্বারের কাছে টাকা ফিরত চাইলে ওনি টাকা ফিরত না দিয়ে বিধবা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আবারও প্রলোভন দেখায়।আমি আর প্রতারিত হতে চাই না,আমি আমার টাকা ফিরত চাই।
বিজ্ঞাপন
স্থানীয় একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানিয়েছেন,এই হযরত মেম্বার গ্রামের অসহায় বয়স্ক বিধবা নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেন।কোন সুবিধা কাউকে দেন না। এটা হযরত মেম্বারের বাটপারি।
এই বিষয়ে অভিযুক্ত হযরত মেম্বারকে সাংবাদিক এঘটনা জানার জন্য এই নাম্বারে 01727214591 একাধিকবার ফোন দিলে ফোন টি বারবার বন্ধ পাওয়া যায়।
পোস্ট টি পড়া হয়েছে : 833
বিজ্ঞাপন

নভেম্বর 5, 2026
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 2, 2026
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]