ডেস্ক নিউজ
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এসেট (ASSET) প্রজেক্টের অধীনে অনুষ্ঠিত ‘রংপুর বিভাগীয় স্কিল এন্ড ইনোভেশন প্রতিযোগিতা-২০২৬’-এ আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট।
প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির উদ্ভাবনী প্রজেক্ট ‘পলিমার রিসাইকেল্ড কন্সট্রাকশন’ সেরা হিসেবে নির্বাচিত হয়। এই প্রজেক্টের মাধ্যমে পরিত্যক্ত পলিমার পুনর্ব্যবহার করে পরিবেশবান্ধব ইট, ব্লক ও টাইলসসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী তৈরি করা হয়েছে, যা পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উদ্ভাবনী এই উদ্যোগ ইতোমধ্যে সংশ্লিষ্ট মহলে প্রশংসা কুড়িয়েছে এবং ভবিষ্যতে এটি পরিবেশ দূষণ কমাতে কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হতে পারে।
বিজয়ী দলের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকদের এ সাফল্যে “হামার কুড়িগ্রাম” এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

