বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

যে ৫ ভুলে আপনার গাছগুলো নিষ্প্রাণ

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

প্রাণের পরশ পেতেই বাড়িতে বা অফিসে গাছপালা লাগান। সময় করে সেসব গাছের যত্নআত্তিও করেন। সেই গাছগুলোই যদি নিষ্প্রাণ হয়ে পড়ে, তাহলে এত সব আয়োজনই তো বৃথা। একই সময়ে একই জায়গা থেকে নিয়ে আসা একই প্রজাতির গাছ কারও বাড়িতে থাকে ফুলে-পাতায় ভরপুর, কারও বাড়িতে হয়ে যায় মৃতপ্রায়। যত্নআত্তির কোন ভুলে গাছ নিষ্প্রাণ হয়ে পড়ে, জানেন কি?

রোদ নাকি ছায়া

কোন গাছের কতটা রোদ প্রয়োজন, তা জানা থাকতে হবে। অনেক গাছই রোদ ছাড়া ভালোভাবে বাঁচে না। কোনো কোনো গাছ আবার সরাসরি কড়া রোদে নিষ্প্রাণ হয়ে পড়তে পারে। আপনি যেখানে গাছ রাখতে চাচ্ছেন, সেখানে কতটা রোদ আসে, ভেবে দেখুন। সেই অনুযায়ী গাছ বাছাই করুন। আর বিশেষ কোনো গাছ যদি আপনার আনতে ইচ্ছা হয়, তাহলে তা রাখার জন্য সঠিক জায়গা বাছাই করে নিন।

বিজ্ঞাপন

গাছের টব বা পাত্র

শহুরে জীবনধারায় গাছ লাগানোর জায়গা কম। খোলা মাটিতে গাছ লাগানোর সুযোগ নেই বললেই চলে। তাই মনে হতেই পারে, ছোট ছোট টবে অনেক গাছ লাগানো হলে সহজে কম জায়গাকে প্রাণবন্ত করে তোলা যাবে। তবে এমন করে লাগানো গাছ সাময়িকভাবে সুন্দর দেখালেও দীর্ঘদিন এগুলোকে প্রাণবন্ত রাখাটা কঠিন। সময়ের সঙ্গে অধিকাংশ গাছই অনেকটা বাড়বে। আর এই বৃদ্ধি কেবল শাখা-প্রশাখাতেই না, শিকড়েও হবে। কোন গাছ কতটা বাড়তে পারে, সেটা মাথায় রেখেই গাছের জন্য টব বা পাত্র নির্বাচন করতে হবে। আর সেভাবেই টব বা পাত্রগুলোর মধ্যকার দূরত্ব নির্ধারণ করতে হবে।

বিজ্ঞাপন

আরও সংবাদ

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]

কুড়িগ্রামে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অক্টোবর 28, 2026

ফজলুল করীম ফরাজী, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামে তরুণদের দক্ষতা বৃদ্ধি, লিঙ্গসমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের ব্যবহার ও সামাজিক ন্যায়বিচার বিষয়ে সচেতনতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) কুড়িগ্রামে ফাইট আনটিল লাইট (ফুল)-এর কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বাস্তবায়নে এবং নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহযোগিতায় ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় […]

রাজারহাটে ২১ বছর ধরে অসহায় মানুষের পাশে কাজল

অক্টোবর 26, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, তবু অসহায় মানুষের সেবায় নিয়মিত সময় ও অর্থ ব্যয় করেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর রহমান কাজল (৩৯)। প্রায় ২১ বছর ধরে তিনি অসহায় মানুষের গোসল, চুল-দাড়ি ও নখ কাটানো, খাবার এবং পোশাকের ব্যবস্থা করে আসছেন। এ কাজে তাঁকে উৎসাহ ও সহযোগিতা দেন স্ত্রী মারুফা আক্তার লিপি। কাজল নাজিমখান ইউনিয়নের বেটুবাড়ি […]