বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

যুবলীগ নেতা ও ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক গ্রেফতার

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

মো: দিদার আহমেদ জীবন, বিশেষ প্রতিনিধি

ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উলিপুর উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা এরশাদুল হককে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১টার পর উলিপুর থানা পুলিশের একটি দল তাকে নিজ বাড়ি থেকে আটক করে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, এরশাদুল হকের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা রয়েছে। তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, অনিয়ম, চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।
গ্রেফতারের খবরে এলাকাজুড়ে আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বললেও, অনেকেই মনে করছেন এটি আইনের কার্যকর প্রয়োগ।

বিজ্ঞাপন

এদিকে, স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

ঘটনার বিস্তারিত জানাতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

উলিপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নভেম্বর 3, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার ৬৯৫ টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে উলিপুর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় গ্রামের এনামুল […]