বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

মেরামতের জন্য চিলমারী ঘাট ছাড়ল ফেরি ‘কুঞ্জলতা’, এক ফেরিতে বাড়ছে পারাপারের ভোগান্তি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌপথে চলাচলকারী ফেরি ‘কুঞ্জলতা’ সার্ভে সনদ নবায়ন ও ডকিং মেরামতের জন্য চিলমারী নদীবন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ফেরিটি ডকইয়ার্ডের উদ্দেশ্যে যাত্রা করে। ফলে এই নৌপথে বর্তমানে ‘কদম’ নামের একমাত্র ফেরি দিয়ে যানবাহন পারাপার চলছে।

ফেরির সংখ্যা একটিতে নেমে আসায় চিলমারী ঘাটে পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। পারাপারে অতিরিক্ত সময় লাগায় দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

সোনাহাট স্থলবন্দর থেকে পাথর বহনকারী ট্রাকচালক মো. রফিকুল ইসলাম বলেন, “আগেও ফেরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এখন একটি ফেরি কমে যাওয়ায় অপেক্ষার সময় আরও বেড়ে যাবে। এতে সময়ের পাশাপাশি পরিবহন ব্যয়ও বাড়ছে।”

বিআইডব্লিউটিসির চিলমারী ফেরিঘাটের ইনচার্জ মো. আকিব সোহেল আকাশ জানান, মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে কুঞ্জলতা ফেরিটি ডকইয়ার্ডের উদ্দেশ্যে চিলমারী ত্যাগ করে। আপাতত ‘কদম’ ফেরির মাধ্যমেই যানবাহন পারাপার পরিচালিত হচ্ছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ফেরি ‘কুঞ্জলতা’-র সার্ভে সনদ হালনাগাদ এবং প্রয়োজনীয় ডকিং মেরামতের জন্য গত সোমবার প্রধান প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম নির্দেশনা দেন। মেরামতের পুরো কাজ শেষ হতে প্রায় তিন মাস সময় লাগতে পারে।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, কুঞ্জলতা ডকইয়ার্ডে পৌঁছানোর পর বিকল্প একটি ফেরি বরাদ্দের আবেদন করা হবে। কারণ, একমাত্র ফেরি দিয়ে এই ব্যস্ত নৌপথের চাপ সামাল দেওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 5

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]