Site icon হামার কুড়িগ্রাম

মশালের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেস্ট শিক্ষক নিয়োগ: প্রতিশ্রুতি বাস্তবায়নে শাহাদত

ফজলুল করিম ফরাজী

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে নিজস্ব অর্থায়নে গেস্ট শিক্ষক নিয়োগ দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন মোঃ শাহাদত হোসেন সাদ্দাম।

জানা গেছে, ব্রহ্মপুত্র ও ধরলা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলে অবস্থিত এ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, নিয়মিত শিক্ষক উপস্থিত না থাকায় শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল।

এ প্রেক্ষিতে গত ২৭ রমজানে এলাকাবাসীর দুরবস্থার কথা জেনে শাহাদত হোসেন সাদ্দাম নিজ উদ্যোগে একজন গেস্ট শিক্ষক নিয়োগ দেওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে তিনি প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষক নিয়োগ সম্পন্ন করেন।

এর ফলে বর্তমানে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পুনরায় চালু হয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় অভিভাবকরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিষয়ে শাহাদত হোসেন সাদ্দাম বলেন, “চরাঞ্চলের শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা নিশ্চিত করাই আমার এই উদ্যোগের মূল লক্ষ্য।”

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে চরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় টেকসই উন্নয়ন সম্ভব হবে।

Exit mobile version