Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারী থানার চলতি মাসে মামলা ও জিডি পরিস্থিতির পরিসংখ্যান

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা সূত্রে জানা গেছে, ০১ ডিসেম্বর থেকে ০৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. পর্যন্ত থানার আইনশৃঙ্খলা কার্যক্রমের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি মাসের ০৯/১২/২০২৫ খ্রি. পর্যন্ত কোনো ফ্যাসিস্ট গ্রেফতার হয়নি। একই সময়ে থানায় মোট ০২টি মামলা রুজু হয়েছে এবং নিষ্পত্তি মামলা ০০টি।

মামলার ধরন অনুযায়ী— চুরি মামলার সংখ্যা ০১টি এবং অন্যান্য মামলার সংখ্যা ০১টি। এ সময়ে সড়ক দুর্ঘটনা, ধর্ষণ, বিশেষ ক্ষমতা আইন, দস্যুতা, মাদক, নারী ও শিশু অপহরণ সংক্রান্ত কোনো মামলা রুজু হয়নি।

চলতি মাসে কোনো সাধারণ ডায়েরি (জিডি) দায়ের হয়নি। তামিল, রিকল ও অন্যান্য মাধ্যমে মোট নিষ্পত্তি জিডি ০০টি। ভূরুঙ্গামারী থানায় এ পর্যন্ত মোট জিডির মুলতবী সংখ্যা ১৭২টি, যার বিপরীতে চলতি মাসে কোনো জিডি নিষ্পত্তি না হওয়ায় মুলতবী সংখ্যা অপরিবর্তিত রয়েছে।

এছাড়া, চলতি মাসে কোনো সিআর মামলা রুজু হয়নি। থানা সূত্রে জানা যায়, বর্তমানে সিআর মামলার মোট মুলতবী সংখ্যা ৮৫টি।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে চলতি মাসে কোনো মামলা দায়ের হয়নি। এ আইনে ভূরুঙ্গামারী থানায় মোট মুলতবী মামলা ২২টি রয়েছে।

অপরদিকে, বিশেষ ক্ষমতা আইনের আওতায় চলতি মাসে কোনো মামলা রুজু হয়নি। এ আইনে থানায় মোট মুলতবী মামলা রয়েছে ৩৭টি।

থানা সূত্র জানায়, আলোচ্য সময়ে থানায় নতুন মামলা ও জিডির সংখ্যা কম থাকলেও পূর্ববর্তী মুলতবী মামলাগুলো বিচারাধীন রয়েছে।

সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আসন্ন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় থানা পুলিশ নিয়মিত অভিযান, মামলা তদারকি ও পরোয়ানা কার্যকরে আরও জোরালো পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছে, নতুন নেতৃত্বের অধীনে ভূরুঙ্গামারী থানা ভবিষ্যতে অপরাধ দমন ও বিচারিক প্রক্রিয়া বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

Exit mobile version