Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের নেতৃবৃন্দের ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মোঃ মাইদুল ইসলাম,

ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের নেতৃবৃন্দ নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সাথে (১০ আগস্ট) সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় তারা ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম শান্ত, যুগ্ম আহ্বায়ক রাজিমুল হক সরকার রাজু, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাদত হোসেন সোহাগ মোল্লা, বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনায় যুবদলের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাবি জানানো হয়, ভূরুঙ্গামারীতে কোনো ধরনের আওয়ামী ফ্যাসিস্ট যেন অংশগ্রহণ করতে না পারে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়—সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার নবাগত হিসেবে তাদের শুভেচ্ছা গ্রহণ করেন এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

Exit mobile version