Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীর জয়মনি পেট্রোল পাম্পে রাতে মোটরসাইকেলের তেল মিলছে না

মোঃ সুন্নাতুল ইসলাম নিরব ।। ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনি পেট্রোল পাম্পে রাতে মোটরসাইকেলে ব্যবহৃত জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়ছেন মোটরসাইকেল চালকরা।

শনিবার সকালে কিছু সময়ের জন্য পাম্পটিতে মোটরসাইকেলের জ্বালানি অকটেন বিক্রি করা হলেও তা সীমিত সময়ের জন্য ছিল। এ সময় প্রতি লিটার অকটেন ১৫০ টাকা দরে বিক্রি করা হয়েছে।

তবে রাতে পাম্পটিতে মোটরসাইকেলের জ্বালানি অর্থাৎ পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ থাকলেও বাস ও ট্রাকে ব্যবহৃত ডিজেল সরবরাহ অব্যাহত রয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

Exit mobile version