বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার ধ্বংস, দোকানদার পলাতক, সরবরাহকারীর তথ্য মেলেনি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেসার্স আল আদিয়াত ট্রেডার্সের মালিক মোঃ আবু মোতালেব শাহীনের দোকানে ৮৫ বস্তা ভেজাল বিসিআইসি টিএসপি সার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত দুই লাখ টাকা জরিমানা করে। পরবর্তীতে পরীক্ষায় ভেজাল প্রমাণিত হওয়ায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ওই সার ধ্বংস করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট গছিডাঙ্গা বাজারে গ্রামীণ ব্যাংক সংলগ্ন মেসার্স আল আদিয়াত ট্রেডার্সের গুদাম থেকে সার জব্দ করা হয়। প্রাথমিকভাবে ভেজাল সন্দেহে ভ্রাম্যমাণ আদালত মালিককে জরিমানা করে।

বিজ্ঞাপন

পরবর্তীতে ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সারের নমুনা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, লালবাগ, রংপুরে প্রেরণ করা হয়। ১৬ সেপ্টেম্বর প্রকাশিত পরীক্ষার প্রতিবেদনে ভেজালের সত্যতা প্রমাণিত হয়। প্রতিবেদনে দেখা যায়, সারে মোট ফসফেট থাকার কথা ৪৬ শতাংশ হলেও পাওয়া গেছে মাত্র ৩.০৫ শতাংশ। আর পানিতে দ্রবণীয় ফসফেট থাকার কথা ৪০ শতাংশ হলেও পাওয়া গেছে মাত্র ১.৩৯ শতাংশ।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র এবং উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারের নেতৃত্বে ৫০ কেজি ওজনের ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার ধ্বংস করা হয়।

ভেজাল টিএসপি সার ধ্বংস চলাকালে ডিলার মোঃ আবু মোতালেব শাহীন পলাতক থাকায় তার প্রতিনিধি হিসেবে এসএম মহিবুল নাইম শিমুল উপস্থিত ছিলেন। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, জব্দকৃত ৮৫ বস্তার বাইরে আরও ৪০ বস্তা সার চৌধুরীবাজার এলাকায় হস্তান্তরের তথ্য পাওয়া গেছে, তবে অনুসন্ধান করেও তা উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া সরবরাহকারীর তথ্যও মেলেনি। তিনি আরও জানান, ডিলারের প্রতিষ্ঠানের লাইসেন্সও নবায়ন করা ছিল না।
তিনি সতর্ক করে বলেন, “যারা এ ধরনের ভেজাল সার ও কীটনাশক বিক্রি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের স্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]