বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে ৩শ’ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম মোঃ কাজী নুরুন্নবীর নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ৩শ’ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয় এবং পরবর্তীতে তাদের ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—কামাত আঙ্গারীয়া গ্রামের আল আমিনের স্ত্রী জেসমিন আক্তার জেমি (৩০), একই গ্রামের আনছার আলীর ছেলে জহুরুল হক (৪৬), লোকমান হোসেনের ছেলে আব্বাস আলী (৩৮) এবং বাগভান্ডার গ্রামের শুক্কুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪০)।

আটককৃত ইয়াবার আনুমানিক স্থানীয় বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানা গেছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 15

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]