বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে হাদির হত্যার প্রতিবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এবং ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘আমার দেশ, তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ’, ‘আমি কে? তুমি কে?—হাদি হাদি’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন চলবে না, চলবে না’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, এনসিপির কুড়িগ্রাম -১ এর মনোনীত প্রার্থী ও উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রোকনুজ্জামান ও ইয়াকুব রহমান শ্রাবন, গণঅধিকার পরিষদের রোকনুজ্জামান এবং জুলাই যোদ্ধা মফিজুল হক, আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে কথা বলায় পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তারা এই হত্যাকাণ্ডকে স্বাধীন মত প্রকাশের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, হাদির মৃত্যুতে সারাদেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। ভূরুঙ্গামারীর এই বিক্ষোভ সমাবেশ সেই প্রতিবাদেরই অংশ। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]