বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে “বাল্যবিবাহ নয়, চাই শিক্ষার আলো, দিনব্যাপী ব্লাড ক্যাম্পেইন, টিকাদান ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী

“বাল্যবিবাহ নয়, চাই শিক্ষার আলো ও নিরাপদ কৈশর” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে, চাইল্ড নট ব্রাইড প্রোজেক্টের উদ্যোগে এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস)-এর বাস্তবায়নে, এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় উপজেলার বাগবান্ডার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

দিনব্যাপী এ আয়োজনে ব্লাড ক্যাম্পেইন, টাইফয়েড টিকা নিবন্ধন, খেলাধুলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন এবং উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি তাসলিমা সিদ্দিকা, সাধারণ সম্পাদক বেলাল হোসেন এবং সিএনবি’র ফিল্ড ফ্যাসিলিটেটর জেসমিন আক্তার।

বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক অভিশাপ। এর কুফল থেকে বাঁচতে শিক্ষা ও সচেতনতার বিকল্প নেই। তারা সমাজে বাল্যবিয়ে প্রতিরোধে যৌথ উদ্যোগ ও পরিবারভিত্তিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

পরে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]