বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক, কুইজ ও আলোচনা সভা অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে, চাইল্ড নট ব্রাইড প্রোজেক্টের উদ্যোগে, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় সোমবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান, এমজেএসকেএস-এর সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর ইলিয়াস আলী এবং উপজেলা ইয়ুথ প্ল্যাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ও সভাপতি ছিলেন জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জামাল হোসেন।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর মতিয়ার রহমান মুরাদ এবং ভূরুঙ্গামারী ডিবেটিং ক্লাবের আহ্বায়ক নাহিদ হাসান প্রিন্স।

বক্তারা বাল্যবিয়ের কুফল ও এর সামাজিক প্রতিক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলেন। তারা বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের যৌথ উদ্যোগের আহ্বান জানান।

অনুষ্ঠানে নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী বাল্যবিয়ে প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হন।

দিনব্যাপী অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ভূরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি মিলন চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক বেলাল হোসেন এবং স্কাউট লিডার খোরশেদ আলম।

শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সিএনবির ফিল্ড ফ্যাসিলিটেটর ও যুব সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]