বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সদস্যসহ অন্য মামলার আসামী আটক

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সোলায়মান ইসলাম (২৭) ও মোঃ আব্দুর রাজ্জাক (৫৭)। মোঃ সোলায়মান ইসলাম আন্ধারীঝাড় ইউনিয়নের বামুনের কুঠি (আন্ধারীঝাড়) ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তিনি আন্ধারীঝাড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার পিতা মৃত আছর উদ্দিন মন্ডল (কালু) এবং মাতা মোছা: সুফিয়া বেগম।

অন্যদিকে মোঃ আব্দুর রাজ্জাক (৫৭) শিলখুড়ী ইউনিয়নের শালজোড় গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ১ নম্বর ওয়ার্ড শিলখুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক ছিলেন। তার পিতা মৃত হযরত আলী এবং মাতা মোছা: রেজিয়া বেগম।

ভূরুঙ্গামারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানায়, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য হওয়ায় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]