Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ পলিথিন বিরোধী ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধে শাহাদাত স্টোর ও মুসলিম স্টোরে অভিযান চালিয়ে আনুমানিক ৩৮ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। একই সঙ্গে সতর্কতামূলকভাবে মোট ১,৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম। এ সময় পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন।

এ সময় দোকানিদের সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়–বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকতে হবে। আইন অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মোবাইল কোর্টের পক্ষ থেকে জানানো হয়।

Exit mobile version