Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে ডেভিল হান্ট সিজন ২ তে ফ্যাসিস্ট নেতা নজরুল গ্রেফতার

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের মৃত আব্দুল গফুর খন্দকার ও মৃত জোহরা বেগমের ছেলে মোঃ নজরুল ইসলাম (৫৮)। রাজনৈতিকভাবে ৩ নম্বর তিলাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (২য়) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, “নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।”

Exit mobile version