ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কালিমার পতাকা বহন করে শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এ কর্মসূচিতে আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন এলাকার সাধারণ মানুষ অংশ নেন।
শুক্রবার সকালে ভূরুঙ্গামারী সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে অংশগ্রহণকারীরা কালিমার পতাকা বহন করে সুশৃঙ্খলভাবে মোটরসাইকেল নিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
আয়োজকদের দাবি, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্ধারিত রুট অনুসরণ করে শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীরা সমাপনী কার্যক্রমে অংশ নেন।
কর্মসূচিতে কুড়িগ্রামের নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, কচাকাটা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা চলাকালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অনেককে কর্মসূচি প্রত্যক্ষ করতে দেখা যায়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি মাহমুদ কাসেমি, মাওলানা নায়েব আলী, মো: লাদেন মিয়া, রাসেল ইসলাম রাফি, মুফতী জামাল উদ্দীন কুড়িগ্রামী, রবিউল ইসলাম রাইম, মো. মোবাশ্বের হোসেন, মো. আরিফুজ্জামান চৌধুরী, মো. গোলাম মোস্তফা, মো. শরিফুল ইসলাম, মো. মাহুবরসহ আরও অনেকে।






