Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে এনসিপির দলীয় কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার দলীয় কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন নয়া দলীয় কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব মোঃ মাসুম মিয়া।

এনসিপি ভূরুঙ্গামারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক বাবু ও মোঃ আলমগীর হোসেনসহ অন্যান্য জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন কমিটির নেতাকর্মীসহ উপজেলা পর্যায়ের প্রায় দুই শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে ভূরুঙ্গামারীতে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে দলের উদ্যোগ ও কর্মসূচি ছড়িয়ে দিতে সুবিধা হবে।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Exit mobile version