বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভুরুঙ্গামারীতে ৪০ মৎস্য চাষীকে রাজস্ব বাজেটে ৪৮ হাজার টাকা ব্যয়ে ১দিন প্রশিক্ষণ প্রদান

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় মঙ্গলবার (২৫ নভেম্বর) ৪০ জন মৎস্য চাষীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জানা গেছে ৪৮ হাজার ৪০০ টাকা ব্যয়ে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ ব্যয়ের মধ্যে প্রশিক্ষক ভাতা, প্রশিক্ষণ ভাতা, নাস্তা এবং কলম, খাতা, ফাইল কভার, হ্যান্ডনোটসহ বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী অন্তর্ভুক্ত ছিল।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মৎস্য অধিদপ্তর রংপুরের পরিচালক মোঃ আয়নাল হক, কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম আকন্দ, কুড়িগ্রাম সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ ইসমত আরা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোঃ শাহাদাত হোসেন এবং চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা (চ.দা.) মোঃ বদরুজ্জামান মিয়া।

বিজ্ঞাপন

প্রশিক্ষকরা জানান, শীতকালে মাছ চাষে সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয়। পানির তাপমাত্রা কমে গিয়ে মাছের খাবার গ্রহণ কমে যায়, রোগের ঝুঁকি বাড়ে এবং পুকুরে ক্ষতিকর গ্যাসের সৃষ্টি হয়। এসব থেকে রক্ষা পেতে নিয়মিত চুন প্রয়োগ, পানির গভীরতা বজায় রাখা এবং পুকুরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া পুকুর ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, মিশ্রচাষ পদ্ধতি, উচ্চ ফলনশীল মাছের পোনা নির্বাচন, সঠিক সময়ে খাবার প্রদান, পানির গুণগত মান পরীক্ষা, মাছের রোগ শনাক্তকরণ ও প্রতিকার সম্পর্কেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রশিক্ষণে মাছের খাদ্য ব্যবস্থাপনা, নিয়মিত ওজন বৃদ্ধি পর্যবেক্ষণ, পুকুরে আগাছা ও শামুক নিয়ন্ত্রণের কার্যকর উপায়ও তুলে ধরা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী চাষীরা জানান, আধুনিক ও বিজ্ঞসম্মত মাছ চাষ সম্পর্কে তারা অনেক নতুন বিষয় জানতে পেরেছেন। প্রশিক্ষকরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত চাষীরা তাদের শেখা জ্ঞান বাস্তবে প্রয়োগ করলে উৎপাদন বাড়বে এবং এলাকার অর্থনীতি আরও শক্তিশালী হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]