Site icon হামার কুড়িগ্রাম

ভুরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বাচ্চু ও আনারসহ গ্রেফতার – ০৫

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে ভুরুঙ্গামারী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ রোকনুজ্জামান বাচ্চু (৪৩) তিনি ভুরুঙ্গামারী উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক এবং আন্ধারিঝাড় ইউনিয়নের চর বাড়ুইটারী গ্রামের মোঃ হাসেন আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন আনার (৩৪) তিনি আন্ধারীঝাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়া অন্যান্য আসামিদের মধ্যে নারী ও শিশু নির্যাতন, চুরি ও অন্যান্য মামলার আসামি।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন জানায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয় এবং আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version