বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভাড়াটিয়া হিসেবে জমি দখল করতে এসে মোটরসাইকেল ফেলে পালালেন যুবদল নেতা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের রৌমারীতে শাহজালাল ও নাজমুল হোসেন টাইগার নামে যুবদলের দুই নেতার বিরুদ্ধে ভাড়াটিয়া হিসেবে ৮ শতক জমি অবৈধভাবে দখল পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে এ ঘটনায় যুবদলের দুই নেতাসহ ৬ জন এবং আরও ১২ জনকে অজ্ঞাতনামা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল্লাহ মিয়া।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবদল নেতারা হলেন- উপজেলার যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ধনারচর গ্রামের শাহজালাল ও সদস্য কাশিয়াবাড়ী গ্রামের নাজমুল হোসেন টাইগার।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৬ শতক জমির মধ্যে ৮ শতক জমি ৩০ বছর আগে আইনাল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন ভুক্তভোগী আব্দুল্লাহ মিয়ার বাবা আব্দুল কাদের। পরে আইনাল মিয়া মারা যাওয়ার পর তার ছেলে চাঁন মিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল ও সদস্য নাজমুল হোসেন টাইগারসহ ১২ জনকে ভাড়া করে এনে জোরপূর্বক বাকি ৮ শতকও দখল করার চেষ্টা করেন। এ সময় প্রতিবাদ করায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরে গ্রামবাসী ভাড়াটিয়াদের ধাওয়া শুরু করলে একপর্যায়ে প্রাণ বাঁচাতে মোটরসাইকেল ফেলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল্লাহ থানায় গিয়ে ৬ জনের নাম উল্লেখ করে আরও ১২ জনকে অজ্ঞাত দেখিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয় জানতে চাইলে যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক শাহজালাল বলেন, আমরা কারো ভাড়াটিয়া হিসেবে জমি দখল করতে সেখানে যাইনি। তবে মীমাংসার লক্ষ্যে গিয়েছিলাম। পরে মালিকানা দাবি করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে মোটরসাইকেল রেখে সম্মান বাঁচানোর দায়ে সেখান থেকে আমরা চলে আসি। তবে কেউ গণধোলাই দেয়নি। অন্য একটি মহল আমাকে নিয়ে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ বলেন, যুবদলের কোনো সদস্যের বিরুদ্ধে জমি দখলসহ অন্য কোনো অভিযোগ উঠলে তা তদন্ত করে সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যদি ওই অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া যায় তাহলে জেলা নেতাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

রৌমারী থানার ওসি মো. সেলিম মালিক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

রৌমারীতে ৬ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার

নভেম্বর 3, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ বোতল অফিসার চয়েস মদসহ মোঃ আলম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে উপজেলার ৪নং রৌমারী ইউনিয়নের রসুলপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল। পুলিশ জানায়, অভিযানে গ্রেফতার আলম মিয়ার বসতঘরের খাটের নিচ থেকে ৩৭৫ […]