বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ব্যারিস্টার ফুয়াদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রামে এবি পার্টির বিক্ষোভ মিছিল

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মাসুদ রানা ।। কুড়িগ্রাম

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদের উপর সন্ত্রাসী ও চাঁদাবাজদের হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলা শহরের সবুজ পাড়াস্থ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদের সামন দিয়ে সাগর সুপার মার্কেট হয়ে জাহাজ ঘর মোড় ঘুরে পার্টি অফিসের সামনে এসে সমবেত হয়।

বিজ্ঞাপন

এতে উপস্থিত ছিলেন, এবি পার্টি রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খাঁন, জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজর আলী হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব একরাম আলী, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা সদস্য আমিনুল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, চিলমারী উপজেলা আহ্বায়ক সাজ্জাদ হোসেন, পৌর আহ্বায়ক রেজাউল করিম সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা।

মিছিলে নেতাকর্মীরা স্লোগান ধরেন, “ব্যারিস্টার ফুয়াদের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই! সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও! চাঁদাবাজদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও! ফ্যাসিস্ট গেছে যে পথে, চাঁদাবাজরা যাবে সেই পথে! চাঁদাবাজরা দেখে যা, রাজপথে তোর বাবারা!”

বিক্ষোভ মিছিল শেষে এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খাঁন বলেন, বরিশালের বীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ ভাই এর উপর সন্ত্রাসী ও চাঁদাবাজদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্টরা এদেশ থেকে পালিয়ে গেলেও নব্য ফ্যাসিস্টদের উত্থান হয়েছে। তারা এদেশে সন্ত্রাস ও চাঁদাবাজদের রাজ্য তৈরীর চেষ্টা করছে।
আমরা সেই সব ফ্যাসিস্টদেরকেও এ দেশ থেকে বিতাড়িত করবো। বাংলাদেশের মাটি সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঘাটি হবে না।”

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 19

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]