বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

বিষধর সাপের কামড়ে রক্তাক্ত পা, নাগেশ্বরী হাসপাতালে সাংবাদিক মাইদুল

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নাগেশ্বরী প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজ পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত হয়েছেন সাংবাদিক ও নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি মাইদুল ইসলাম মামুন। বুধবার (২৬ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে নিজ পুকুরে মাছ ধরার সময় এক হাঁটু পানির নিচে থাকা অবস্থায় হঠাৎ মাইদুল ইসলাম মামুনের পায়ে কোনো কিছুর কামড় লাগে। পানির নিচে থাকায় তিনি সেটি সাপ নাকি অন্য কোনো প্রাণী, তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি। কিছুক্ষণ পর কামড়ের স্থান থেকে রক্ত বের হতে শুরু করলে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানান।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা তাকে দ্রুত পানি থেকে তুলে আনেন। এ সময় এক প্রতিবেশী গামছা দিয়ে তার পা বেঁধে দেন। পরে স্থানীয় এক কবিরাজ/ওঝা এসে ঝাড়ফুঁক করেন এবং কিছুক্ষণ পর ভালো হয়ে যাবে বলে জানান। তবে পরবর্তীতে গামছাটি খুলে দেওয়া হলেও পায়ের ব্যথা ক্রমেই বাড়তে থাকে।

এ অবস্থায় আর দেরি না করে স্থানীয়দের সহযোগিতায় মাইদুল ইসলাম মামুনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আতাউর গনি তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাইদুল ইসলাম মামুন জানান, পুকুরের পানির নিচে থাকায় তাকে কী কামড় দিয়েছে তা তিনি দেখতে পারেননি। তবে কামড়ের পর রক্তপাত এবং পরবর্তীতে ব্যথা বাড়তে থাকায় তিনি দ্রুত হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে সাপে কামড়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সাপের কামড়ের ক্ষেত্রে ঝাড়ফুঁক বা কবিরাজির ওপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা জরুরি।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 14

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]