বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

বিদ্যুৎ বিল দ্বিগুণ—রিডারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে গ্রাহকদের ক্ষোভ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মিজানুর রহমান ।। নাগেশ্বরী

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন নাগেশ্বরী জোনাল অফিসে হঠাৎ করেই বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ গ্রাহকরা। চলতি অক্টোবর মাসে অনেকের বিল গত মাসের তুলনায় দ্বিগুণ, এমনকি তিনগুণ পর্যন্ত এসেছে।

গ্রাহকদের অভিযোগ- বিদ্যুৎ মিটার রিডাররা নিয়মিত মিটার রিডিং নিচ্ছেন না, বরং “গড়” হিসেব ধরে বিল তৈরি করছেন। এতে নিয়মিত বিল প্রদানকারীরাও এখন হঠাৎ অস্বাভাবিক পরিমাণ অর্থ পরিশোধে বাধ্য হচ্ছেন।

বিজ্ঞাপন

ভিতরবন্দ, হাসনাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকার ভুক্তভোগী গ্রাহকরা জানান, গত মাসে আমার বিল ছিল ২০০ টাকা, এবার এসেছে ১,২০০ টাকা! অথচ বিদ্যুৎ ব্যবহারে কোনো পরিবর্তন হয়নি, বললেন ভিতরবন্দ ইউনিয়নের সুকানদিঘি বাজারের ব্যবসায়ী অলিলুর রহমান।

একই অভিযোগ জানিয়েছেন ভিতরবন্দ সুকানদিঘি বাজার এলাকার গ্রাহক আহাম্মদ আলী। তার, গত মাসে ২০ ইউনিটের বিল ছিল ১২০ টাকা, এবার দেখছি ৬০ ইউনিটে ৩৮৬ টাকা! এই হিসাব কিভাবে হয়?

বাজারের ইসমাইল হোসেনের ক্ষেত্রেও একই অবস্থা। গত মাসে তার মিটারে দেখা গেছে ৩০ ইউনিটে ২০১ টাকার বিল, কিন্তু এবারে ১৪৫ ইউনিট দেখিয়ে ১,২০৯ টাকা বিল করা হয়েছে! একইভাবে আজিজুল ইসলামের গতমাসে ২০ ইউনিট থাকলেও এবারে হঠাৎ ৭০ ইউনিট দেখানো হয়েছে।

অলিলুর রহমান অভিযোগ করে বলেন, মিটার রিডাররা স্বশরীরে না এসে বিল তৈরি করছে। না হলে এমনটা হতো না। আমরা গড় বিল মেনে নেব না। প্রথম স্লাব অনুযায়ী বিল দিতে হবে, নইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নাগেশ্বরী জোনাল অফিসের ডিজিএম কামাল হোসেন বলেন, যাদের এ সমস্যা হয়েছে, তারা অফিসে এসে যোগাযোগ করুন। আমরা বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

তবে সচেতন গ্রাহকরা বলছেন, শুধুমাত্র অভিযোগ নিলেই হবে না- রিডারদের কাজের ওপর কঠোর নজরদারি ও পুনঃরিডিং যাচাই করা জরুরি।


তাদের আশঙ্কা, এভাবে বিল দ্বিগুণ আসতে থাকলে সাধারণ মানুষ বিদ্যুৎ বিল পরিশোধে অনিচ্ছুক হয়ে পড়বে, যা সরকারের বিদ্যুৎ ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, রাজুর বিরুদ্ধে ২০ মাদক মামলার তথ্য

নভেম্বর 4, 2026

নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর […]