বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

বাল্যবিবাহ নিবন্ধনের অভিযোগে কুড়িগ্রামে নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স বাতিল

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রাম সদর উপজেলার ৮ নম্বর পাঁচগাছী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো. হোসাইন আহম্মেদের লাইসেন্স বাতিল করেছে সরকার। বাল্যবিবাহ নিবন্ধনের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৪ সালের ২০ অক্টোবর মো. হোসাইন আহম্মেদ মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর বিধি ২৩ক লঙ্ঘন করে মোছা. পারভীন খাতুনের একটি বাল্যবিবাহ নিবন্ধন করেন। এ ঘটনাকে একই বিধিমালার বিধি ১১ অনুযায়ী গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচনা করা হয়েছে। পরে কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তার নামে ইস্যুকৃত নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স বাতিল করা হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট নিকাহ নিবন্ধন এলাকা শূন্য ঘোষণা করা হয়েছে। সেখানে অনধিক ১২০ দিনের জন্য পাশের কোনো অধিক্ষেত্রের নিকাহ রেজিস্ট্রারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া সাবেক নিকাহ রেজিস্ট্রারের কাছ থেকে বালাম বহিসহ নিকাহ নিবন্ধন-সংক্রান্ত সব কাগজপত্র সংগ্রহ করতে জেলা রেজিস্ট্রার, কুড়িগ্রামকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা রেজিস্ট্রার, কুড়িগ্রাম এবং সাব-রেজিস্ট্রার, সদর, কুড়িগ্রামকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 16

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]