নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীর মুড়িয়ার ঘাট থেকে বাঁশের তৈরি ভেলায় চড়ে খাজা বাবার দরবারে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন স্থানীয় ভক্তরা।
ইঞ্জিনবিহীন বাঁশের ভেলায় নদীর স্রোতের সঙ্গে ভেসে দীর্ঘ নদীপথ পাড়ি দিয়ে ফরিদপুরে পৌঁছানোর লক্ষ্যেই তাদের এই যাত্রা। ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী এ নদীযাত্রাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।
ভক্তদের ভেলায় চড়ে নদীপথে যাত্রার দৃশ্য দেখতে দুধকুমার নদীর তীরে ভিড় করছেন উৎসুক মানুষ। অনেকেই মোবাইল ফোনে এ দৃশ্য ধারণ করছেন।
স্থানীয়দের মতে, প্রতিবছরই ভক্তদের এমন ব্যতিক্রমী নদীযাত্রা এলাকায় আলাদা আকর্ষণ তৈরি করে।

