বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

‘ফ্যামিলি কার্ডের মূলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে’ -শ্রমিক কল্যাণ সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

সদর উপজেলা প্রতিনিধি

ফ্যামিলি কার্ডের কথা বলে সাধারণ জনগনকে প্রতারিত করা হচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে তাদের জীবনযাত্রা দুর্বিষহ করে তোলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম পৌর টাউন হলে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ দেশে এ পর্যন্ত কোনো সরকারই শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখেনি। বর্তমানে ফ্যামিলি কার্ডের মূলা ঝুলিয়ে রেখে বাজারজুড়ে সব পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, যা শ্রমিকদের বেঁচে থাকাকে কঠিন করে তুলেছে।”

সাম্প্রতিক পরিস্থিতি স্মরণ করিয়ে দিয়ে তিনি সরকারকে সতর্ক করে বলেন, “জনগণের গণভোটের রায়কে তোয়াক্কা করা হচ্ছে না, যেন সরকারকে ভূতে ধরেছে। সরকার যদি বিগত ফ্যাসিস্টদের মতো আচরণ করে, তবে সাধারণ শ্রমিক-জনতা আবারও তাদের সমুচিত জবাব দিতে এবং একই পরিণতির মুখোমুখি করতে প্রস্তুত রয়েছে।”

জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিবেশের কথা উল্লেখ করে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, বিগত সময়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জনকল্যাণমুখী কাজগুলো সাধারণ শ্রমিকের কাছে পৌঁছাতে বাধা সৃষ্টি করা হয়েছিল। জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে সংগঠনকে আরও শক্তিশালী করে সেই কাজগুলো প্রতিটি শ্রমিকের দুয়ারে পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. আতাউর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক জনাব গোলাম রব্বানী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার (স্বপন)।এছাড়াও এ সময় জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]