Site icon হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতুন কমিটি গঠন

ফুলবাড়ী প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাতে সংগঠনটির নির্ধারিত প্যাডে ঘোষণার মাধ্যমে ১৩ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মুভি বাংলা টিভির ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ মাইদুল ইসলাম সভাপতি এবং রাজধানী টিভির ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন আসিফ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির অনুমোদন দেন সংগঠনটির চেয়ারম্যান ও সেল প্রধান মোঃ খায়রুল আলম রফিক এবং পরিচালক (প্রশাসন ও এডমিন) খায়রুল ইসলাম আল আমিন

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকমোঃ তানভীর রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক রনবীর রায় রাজ, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া শেখ, দপ্তর সম্পাদক মোঃ হারুন অর রশীদ, প্রচার সম্পাদক মোঃ আহসান হাবীব দুলাল। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন এইচ এম বাবুল, মোঃ জাকারিয়া মিঞা, মোঃ মোস্তাফিজার রহমান, জাহাঙ্গীর আলমমোঃ নাজমুল হাসান

সংগঠন সূত্রে জানানো হয়, আগামী এক বছর মেয়াদে এই কমিটি সাংবাদিকদের নিরাপত্তা, নির্যাতন প্রতিরোধ, অধিকার সংরক্ষণ এবং পেশাগত মর্যাদা রক্ষায় কাজ করবে।

Exit mobile version