বিপুল মিয়া, ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শ্রেষ্ঠ গ্রামপুলিশ হিসেবে নির্বাচিত হয়েছেন শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ (দফাদার) মো. মহব্বত আলী। তাঁর এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে তাঁকে উপজেলার শ্রেষ্ঠ গ্রামপুলিশ হিসেবে মনোনীত করার বিষয়টি জানানো হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার ২৭ অক্টোবর ২০২৬ তারিখের পত্রের পরিপ্রেক্ষিতে মহব্বত আলীকে এ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।
গত ১ নভেম্বর ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
এদিকে, উপজেলার শ্রেষ্ঠ গ্রামপুলিশ হিসেবে নির্বাচিত হওয়ায় মহব্বত আলীকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী ও এলাকাবাসী। তাঁরা আশা প্রকাশ করেন, এ স্বীকৃতি তাঁর কর্মক্ষেত্রে আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।
