হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার, জব্দ ১০ হাজার টাকা

বিপুল মিয়া, ফুলবাড়ী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার ১৭০ টাকা জব্দ করা হয়।

রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানে জুয়া খেলার সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবু সুফিয়ান (৩২), সুলতান সরকার (৪২), জহির উদ্দিন (৩৫), নাজিরুল ইসলাম (৩০), সাইফুল ইসলাম (২৮) ও তৈয়ব আলী (২৮)।

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, জুয়া একটি সামাজিক ব্যাধি। জেলার বিভিন্ন এলাকায় জুয়ার আসরের বিষয়ে পুলিশের নজরদারি রয়েছে। জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version