বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ফায়ার স্টেশন নাই, প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত ভূরুঙ্গামারী: আজ অগ্নিকাণ্ডে তুলার মিলে ৪০ লাখ টাকা ক্ষতি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার মিল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে সান তুলা মিলে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী হাফিজুর রহমান, আব্দুল আজিজ ও আপেল হোসেন জানান, বিকেলে হঠাৎ আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং লেলিহান শিখা আকাশে উঠে যায়। পরে এলাকাবাসী একত্রিত হয়ে কিছু তুলা বের করতে সক্ষম হলেও অধিকাংশই পুড়ে যায়। এ সময় খবর দেওয়া হলে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা পাশের খাল থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, ভূরুঙ্গামারীতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিসের নিকটতম স্টেশনটি প্রায় ২০ কিলোমিটার দূরে থাকায় দেরিতে পৌঁছায়, ফলে বড় ক্ষতির মুখে পড়তে হয়। তাই তারা অতি দ্রুত ভূরুঙ্গামারীতে একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জোর দাবি জানান।

তুলার মিলের স্বত্বাধিকারী আলম হোসেন বলেন, “মেশিনে ফায়ারিংয়ের কারণে আগুন লাগে। এতে আমার প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র জানান, ভূরুঙ্গামারীতে একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের বিষয়টি আগামী জেলা উন্নয়ন সভায় উত্থাপন করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহায়তা করার জন্য আবেদন পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

৫-৬ বছর ধরে বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নভেম্বর 4, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে নলেয়া গ্রামের একটি রাস্তা ৫-৬ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নলেয়া গ্রামের এই রাস্তা দিয়ে চর ভূরুঙ্গামারী ও তিলাই ইউনিয়নের বিপুলসংখ্যক […]