হামার কুড়িগ্রাম নিউজ ডেস্ক
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বাড়ির পাশের একটি পুকুর থেকে বছির উদ্দিন (১০০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার কচাকাটা থানার শিঙ্গিমারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের প্রথম পক্ষের সন্তানদের অভিযোগ—বছির উদ্দিনকে পরিকল্পিতভাবে পানিতে ফেলে হত্যা করেছে দ্বিতীয় পক্ষের সন্তানরা। তবে দ্বিতীয় পক্ষের দাবি, পুকুরে গরুকে গোসল করাতে গিয়ে দুর্ঘটনাবশত তিনি পানিতে পড়ে মারা যান।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ২.১১ একর জমি দ্বিতীয় পক্ষের দুই সন্তানের নামে লিখে দেন বৃদ্ধ বছির উদ্দিন। এরপর থেকেই প্রথম ও দ্বিতীয় পক্ষের সন্তানদের মধ্যে বিরোধ চলছিল। মৃত্যুর আগে তিনি দ্বিতীয় পক্ষের বাড়িতেই বসবাস করছিলেন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
পোস্ট টি পড়া হয়েছে : 834
বিজ্ঞাপন

নভেম্বর 5, 2026
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

নভেম্বর 4, 2026
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

নভেম্বর 4, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০)-এর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর […]