বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

পি-আর ছাড়া এদেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। – অধ্যাপক আনোয়ারুল ইসলাম

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মিজানুর রহমান ।। নাগেশ্বরী

জুলাই সনদ বাস্তবায়ন ও প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি-আর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বিকেল সাড়ে ৩টায় উপজেলা কামিল মাদ্রাসা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার বলদিটারী মোড় হয়ে পাচতলা মার্কেটের বিপরীতে সমাবেশে পরিণত হয়।

বিজ্ঞাপন

জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ আব্দুল হামিদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, পি-আর ছাড়া জনগণের কাছে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জুলাই সনদ বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা দেশের অস্থিতিশীল পরিবেশে কোনো নির্বাচন মেনে নেব না। যারা পিআর প্রক্রিয়ার বিরোধিতা করছে, তারা দেশের সম্পদ লুটে খাওয়ার জন্য বিদেশি শক্তির দালালি করছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। খুনি হাসিনার বিচার ছাড়া নির্বাচন চাওয়ার অর্থই হয় না। ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসর জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনা উচিত।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান মিঞা, প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ, বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন,
পি-আর ছাড়া এদেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। পিআর প্রক্রিয়া মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটাবে এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ নিশ্চিত করবে। যারা একদলীয় শাসন করতে চায়, তারা পিআর নির্বাচনের বিরোধিতা করছে।

একই দিন বিকেল সাড়ে ৫টায় ইসলামি আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে কলেজ মোড় থেকে বাসস্ট্যান্ড হয়ে কামিল মাদ্রাসার সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতারা জানান, পি-আর পদ্ধতিতে নির্বাচন ছাড়া জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে না।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 20

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]