Site icon হামার কুড়িগ্রাম

পল্টন ট্রাজেডি দিবসে উলিপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ দিদার আহমেদ জীবন || উলিপুর

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার নির্মম আঘাতে সারা দেশে জামায়াত-শিবিরের ২৬ জন নেতাকর্মীকে শহীদ করার ঘটনার প্রতিবাদে “পল্টন ট্রাজেডি দিবস” উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, উলিপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উলিপুর উপজেলার কেন্দ্রীয় মসজিদ গেইট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের সেই হত্যাযজ্ঞ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। বক্তারা খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের রক্ত বৃথা যাবে না। ইসলামপ্রেমী মানুষ একদিন এই শহীদের রক্তের ন্যায্য প্রতিফল আদায় করবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version