শাহরিয়ার সৃজন, হামার কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় এক যুবতীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় পড়ে থাকা ওই যুবতীকে কয়েকজন ব্যক্তি মারধর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

