নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংগঠনের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে আলহাজ্ব হারিসুল বারী রনি সভাপতি এবং মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, সহ-সভাপতি মাওলানা আজহারুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মোকছেদুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল হাসান, দপ্তর সম্পাদক হাফেজ মুহাম্মাদ ফজলুল করিম এবং অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ গোলাম সরোয়ার লিটন।
এছাড়া প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মুহাম্মাদ হায়দার আলম এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মুহাম্মাদ নবীরুর রহমান-সহ অন্যান্য দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী উপজেলা শাখার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
