বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে সাবেক সেনা সদস্য ও কবি’র ফেসবুক পোস্ট ঘিরে তীব্র আলোচনা-সমালোচনা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম মামুন ।। নাগেশ্বরী

নাগেশ্বরী উপজেলার বাসিন্দা সাবেক সেনা সদস্য ও কবি মোঃ মশিয়ার রহমানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র

করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। গত ১৮ ডিসেম্বর গভীর রাতে ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামের পরিচিত মুখ, ইনসাফের প্রতীক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি কবিতার অংশ শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, “বেশি বাড় বাড়ে যারা, অকালেই ঝরে তারা। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন। শুভ রাত্রি বন্ধুগণ।”

বিজ্ঞাপন

এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই ধারণা করেন, সদ্যপ্রয়াত ওসমান হাদিকে উদ্দেশ্য করেই এসব কথা লেখা হয়েছে। ফলে বিষয়টি দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ফেসবুকের মন্তব্য ঘরে কেউ কেউ তাকে রাজনৈতিক দালাল আখ্যা দিয়ে কটাক্ষ করেন, আবার কেউ মন্তব্য করেন যে তিনি ভালো মানুষ হলেও সাম্প্রতিক সময়ে তার বিচার-বিবেচনায় ঘাটতি দেখা যাচ্ছে। কেউ কেউ আরও কঠোর ভাষায় লিখেছেন, ন্যায় ও ইনসাফের পথে অল্প সময় বেঁচে থাকা হাজার বছর দালালি করার চেয়ে উত্তম। এসব মন্তব্যকে ঘিরে পুরো নাগেশ্বরী উপজেলাজুড়েই শুরু হয় আলোচনা ও সমালোচনা।

সমালোচনার প্রেক্ষিতে আজ ১৯ ডিসেম্বর শুক্রবার বিকাল আনুমানিক পাঁচটার দিকে মোঃ মশিয়ার রহমান পুনরায় ফেসবুকে একটি ব্যাখ্যামূলক পোস্ট দেন। সেখানে তিনি বলেন, তার আগের পোস্টটি নিয়ে অনেকেই ভুল বুঝেছেন এবং ওসমান হাদির মৃত্যুতে তিনিও ব্যথিত, কারণ অপঘাতে এমন মৃত্যু তিনি কখনোই কামনা করেন না। তিনি আরও উল্লেখ করেন, তার পোস্ট দেওয়ার সময়টি ছিল গভীর রাত, যখন প্রথম আলো অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছিল, এবং অতিরিক্ত বাড়াবাড়ি যে কোনো সমাজের জন্যই বিপর্যয় ডেকে আনতে পারে, এই উপলব্ধি থেকেই তিনি ওই লেখাটি প্রকাশ করেছিলেন।

তিনি তার ব্যাখ্যায় আরও বলেন, নিজের লেখা কোন প্রেক্ষাপটে লিখেছেন তা তিনিই সবচেয়ে ভালো জানেন, তবে লেখার কিছু পঙ্‌ক্তির কারণে বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকলে সেটি অনিচ্ছাকৃত। তিনি স্পষ্টভাবে দাবি করেন, তিনি কখনোই কারো দালালি করেন না এবং ভবিষ্যতেও করবেন না। একই সঙ্গে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার সবার রয়েছে উল্লেখ করে তিনি ভিন্নমতের প্রতিও সম্মান জানান। তার লেখায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন এবং মহান আল্লাহর কাছে ওসমান হাদিকে শহীদ হিসেবে কবুল করে নিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন।

তার এই ব্যাখ্যামূলক বক্তব্যের পরও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। তবে অনেকেই মনে করছেন, সংবেদনশীল সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য প্রকাশের ক্ষেত্রে আরও সতর্কতা ও স্পষ্টতা থাকা জরুরি, যাতে ভুল বোঝাবুঝি ও অপ্রয়োজনীয় বিতর্ক এড়ানো যায়।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 19

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]