Site icon হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে বলদীটারি অপরাধ নির্মূল কমিটির অভিযানে মাদকসহ ১ জন আটক

নিউজ ডেস্ক

শুক্রবার দুপুরে বদিজামালপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ শাহ-জালাল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বলদীটারি অপরাধ নির্মূল কমিটি। আটক ব্যক্তির বাড়ি নাগেশ্বরী পৌরসভার পায়ড়াডাঙ্গা এলাকায়।

অভিযানে জানা যায়, শাহ-জালাল ও তার সহযোগী সাদ্দাম (চামটারপাড়) ভারতীয় সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে বিক্রির উদ্দেশ্যে রাখছিলেন।

পরে ঘটনাস্থল থেকে শাহ-জালালকে আটক করে নাগেশ্বরী থানায় হস্তান্তর করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. সাহাবুল ইসলাম সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া ও সদস্য মো. ইব্রাহিম আলীসহ অনেকে।

সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুম রুমন বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে আমরা কাজ করছি, তবে আসামিরা জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়াচ্ছে।”

নাগেশ্বরী থানার ওসি মো. আব্দুল্লা হিল জামান জানান, মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Exit mobile version