বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ, প্রশ্নের মুখে সমাজসেবা অফিস

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নাগেশ্বরী প্রতিনিধি


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার নিয়োগ পরীক্ষায় অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয় প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে জানা যায়, নিয়োগ পরীক্ষার প্রাথমিক বাছাইয়ের একটি নথিতে একজন প্রার্থীর নামের পাশে প্রথমে ‘সিলেক্ট’ লেখা হলেও পরে সেটি কেটে ‘নো’ লেখা হয়েছে। এছাড়া প্রকাশিত চূড়ান্ত তালিকায় একই ব্যক্তির নাম পরপর দুটি সিরিয়ালে থাকার বিষয়টিও নজরে এসেছে।

বিজ্ঞাপন

এদিকে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যেন অন্তর্ভুক্ত না হন—এমন দাবি জানান। তাঁর অভিযোগ, পরবর্তীতে প্রকাশিত তালিকায় ছাত্রলীগের এক কর্মীর নাম দেখা গেছে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় মেধার পরিবর্তে রাজনৈতিক পরিচয়, প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশ ও আর্থিক লেনদেনের প্রভাব থাকতে পারে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, “আপনাদের বলা অভিযোগগুলো আমরা লিখে নিয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তীতে আপনাদের জানানো হবে।”

এদিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেনের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রশাসনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

অভিযোগকারীদের ভাষ্য, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদের চূড়ান্ত তালিকা প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি। এ নিয়ে সাধারণ প্রার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

তবে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেনের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা ফ্যামিলি কার্ড কর্মসূচির নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগগুলো তদন্ত করে সত্যতা উদঘাটন এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 14

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]